আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কলাম এর পক্ষে মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নির্বাচনী প্রচারনা ও পথসভা করে মহানগর টেইলার্স শ্রমিক দল।
আজ শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি ) সকালে বন্দর থানাধীন ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকায় ধানের শীষের নির্বাচনী প্রচারনা ও পথসভায় মহানগর টেইলার্স শ্রমিক দলের সভাপতি সোহেল আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
পথসভায় জোসেফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত ও শক্তিশালী। তিনি বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ভাবনা বাস্তবায়িত হলে দেশ আবার উন্নয়নের ধারায় ফিরবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, আলী নওষাদ তুষার, আতিকুর রহমান সবুজ, নারায়ণগঞ্জ মহানগর টেইলার্স শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান , সাংগঠনিক সম্পাদক মরতুজ আলী, টি হোসেন, আজহার হোসেন, মনির হোসেন জাকির হোসেন মোঃ ইসলাম, সোলেমান,বাবু আলামীন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
