আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, নারায়ণগঞ্জ, (৫ সদর বন্দর) বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে, উঠান বৈঠক আয়োজন করেন ৬ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে দড়ি সোনাকান্দা এলাকার যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন।
ধানের শীষের উঠান বৈঠকে গ্যাস চাইলেন এলাকাবাসী তোপের মুখে পড়ে প্রধান অতিথি নারায়ণগঞ্জ, মহানগর বিএনপির সদস্য ও ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, তখন ভোটারদের উদ্দেশ্যে বললেন রোজার আগে গ্যাস দিবো
গ্যাসের সমস্যা প্রায় সাত বছর যাবত, অনেকেই অনেক চেষ্টা করেছেন কিন্তু গ্যাস দিতে পারেন নাই, ইনশাল্লাহ আমরা চেয়েছিলাম নির্বাচনের আগে গ্যাসের সমস্যা সমাধান করে দিব ত্রিবেণী পুলের রোড কাটিং করলে নির্বাচনের সময় প্রশাসনের গাড়ি আসা যাওয়ায় অনেক সমস্যা হয়ে যাবে, তাই নির্বাচনের পর ইনশাল্লাহ রোজার আগে গ্যাসের সমস্যা সমাধান করে দিব, তিনি আরো বলেন এখানে মা বোন যারা আছেন আপনারা সকলে ১২ তারিখ সকালে একটি করে ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জ সদর বন্দর ৫ আসনের এডভোকেট আবু কালাম ভাইকে জয়যুক্ত করুন, আমরা সবাই ২০ নং ওয়ার্ড বাসি দেখিয়ে দিব এই এলাকা বিএনপি’র গাটি ছিল আছে থাকবে, এটা প্রমাণ করবো একটি ধানের শীষে ভোট দিয়ে,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সিবিআই নেতা আঃ মালেক, বিশেষ অতিথি,১৯,২০,ও ২১ নং ওয়ার্ড সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ, নারায়ণগঞ্জ, মহানগর, বিএনপির শিশু বিষয় সম্পাদক মেজবা উদ্দিন স্বপন,নুর ইসলাম, নওশাদ আহমেদ, মুজিবুর রহমান, সালাউদ্দিন, হাজী সেরাজুল, মোঃ বাবার আলী, আনোয়ার হোসেন, মোঃ ইন্ন মিয়া, আলতাব হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজনে শফিকুল ইসলাম হীরা, নিপু মিয়া, আঃ সালাম, সাগর, মামুন, সাইফুল ইসলাম, সাঈদ হোসেন, আলামিন, মামুন, রাজু, সাইফুল ইসলাম,দিদার হোসেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
