ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে ৪টি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জোসেফের নেতৃত্বে মহানগর যুবদলের গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর থানার চারটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে পথসভা ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে মহানগর যুবদল।
আজ শুক্রবার ( ৬ ফেব্রুয়ারী ) সকাল থেকে বন্দর থানা ও উপজেলা যুবদলের সমন্বয়ে বন্দরের ২১,২২,২৩,২৪ নং ওয়ার্ডে ব্যপক নির্বাচনী জনসংযোগ করে মাজহারুল ইসলাম জোসেফ নেতৃত্বাধীন মহানগর যুবদল। এ সময় জেসেফ সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করনে এছাড়াও বিভিন্ন পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসাধারণের উদ্দেশ্য ধনের শীষের ভোট দিয়ে আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন রুপরেখা নিয়ে আলোচনা করেন।
বক্তব্যে জেসেফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হবে। বিএনপির ইশতেহারে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামেলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য স্বল্পমূল্যে সরবরাহ করা হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরাসরি সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
জেসেফ আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দেশের অর্থনীতি পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য বলেও তিনি জানান।
পরিশেষে তিনি সবাইকে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, আলী নওষাদ তুষার, মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, একে আজাদ, এবি সিদ্দিক,জনি খন্দকার, সাঈদ প্রধান, আক্তার, মোঃ সোহেল,আবু সুফিয়ান, নূর আলম খন্দকার, মাহমুদুল হাসান মাসুম, মোহাম্মদ হোসেন কাজল, হারুন প্রমুখ।
প্রচারনার সময় বিভিন্ন বাজার এলাকা ও পাড়া-মহল্লার অলি-গলিতে গিয়ে নেতাকর্মীরা সাধারণ মানুষের দোরগোড়ায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: