সোনারগাঁয়ে ফুটবল মার্কা প্রচারণায় যেতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়ের ওপর বর্বর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হোসনে আরা বেগম (৪৫)বারদী ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের মাহবুবের স্ত্রী। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় একই এলাকার মনির (৪২) তাকে ফুটবল মার্কার প্রচারণায় যেতে চাপ প্রয়োগ করে। তিনি যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত মনির ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়।
অভিযোগে আরও জানান, মনির গলায় চেপে ধরে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে ভুক্তভোগীর হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা ও জখম হয়। একপর্যায়ে ভুক্তভোগীর ডাকচিৎকার শুনে তার মেয়ে আমেনা (২৪) এগিয়ে এলে অভিযুক্ত মনির তাকে জোরপূর্বক টেনে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে অসৎ উদ্দেশ্যে মেয়েটির পরিহিত জামাকাপড় টানা-হেঁচড়া করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মা ও মেয়ে চিৎকার করলে অভিযুক্ত মনির মেয়েটির গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। এতে মেয়েটির গলায় রক্তাক্ত জখম হয়। এ সময় অভিযুক্ত তাদের প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও থানা ওসি মহিবুল্লাহ জানান,, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
