ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ফতুল্লা সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূলের দাম স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা করা হয়েছে এবং তা অব্যাহতভাবে চলবে । কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি ও কারসাজি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। এসময় ইউএনও রমজান মাসে দিনের বেলায় একটা নিয়মে রেস্টুরেন্ট চালু রাখা, পবিত্র রমজানে জনসাধারণের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত, বিদ্যুৎ ব্যবস্থা, যানজট নিরসন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নিমূলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়াও মাদকের স্পট গুলো সনাক্ত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। ইউএন এস এম ফয়েজ উদ্দিন জলাবদ্ধতা নিরসনের বিষয়ে ও কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানে খেলার ব্যবস্থা,গালস স্কুল গুলোতে সেনেটারি নেপকিন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াটার ফিল্টার স্হাপনের বিষয়ে মতপ্রকাশ করেন। সভায় সমাজসেবা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নৌ-পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম আদালতের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সকল সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও একসাথে কাজ করার অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৪ আসনের নবাগত এমপি এডভোকেট আলআমিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিএ চন্দ্র সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: