যশোরে প্রায় ২ কোটি টাকা মূল্যের গোল্ড পেস্ট ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) ভারতের মুম্বাইয়ের বাসিন্দা।
বিজিবি জানায়, তার কাছ থেকে গোল্ড পেস্ট আকারে ৯০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যা পরীক্ষায় খাঁটি বলে নিশ্চিত হয়েছে। এছাড়া তার কাছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা পাওয়া গেছে। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে নিয়মিত যাতায়াত করতেন এবং দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
