নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং মহিলা সদস্য ফেরদৌস আরা অনা এবং হরিজন কলোনীর দলিত নারী ফোরামের চেঞ্জ এজেন্ট অঞ্জনা রাণীর উদ্যোগে বটতলা মেথর পট্টিতে বসবাসরত দলিত (হরিজন) সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ে একটি সচেতনতা মূলক র্যালির আয়োজন করা হয়।
উক্ত র্যালির মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব এবং সুবিধাসমূহ সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা এবং তাদেরকে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে সচেতন করে তোলা।
র্যালিতে দলিত সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান প্রদানের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
উক্ত কার্যক্রমের মাধ্যমে দলিত (হরিজন) সম্প্রদায়ের মধ্যে গ্রাম আদালত সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে তারা এ বিষয়ে আরও আগ্রহী ও সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা যায়।
উপসংহার:
এই ধরনের সচেতনতা মূলক কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
