ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদে মতবিনিময় সভায় এমপি মতিয়ার: মানুষের ঘামের টাকা দুর্নীতির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সীমান্তবর্তী উপজেলার সাধারণ মানুষের ঘামের টাকা দূর্নীতির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেন তিনি।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে নব-নির্বাাচিত সংসদ সদস্য হিসাবে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তা -কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি মতিয়ার রহমান। এ সময় তিনি আরও বলেন, আমি দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। কোন ধরনের দূর্নীতি এবং অনিয়মকে আমি প্রশ্রয় দিবোনা। নিয়মতান্ত্রিকভাবে মহেশপুর উপজেলার সকল দপ্তর,কর্মকর্তা-কর্মচারীকে চলতে হবে। মানুষের ঘামের টাকা দূর্নীতির চিন্তা তাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মানুষের ঘামে ঝড়ার একটি টাকাও তাদেরকে ভোগ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিতে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই, মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহম্মেদ,মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: