ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশীপুরে চুরি বেড়েই চলছে, আতঙ্কে এলাকাবাসী

ফতুল্লাহ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
এপ্রিল ১৬, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় দিন দিন চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, চোরেরা এখন আর রাত-দিনের তোয়াক্কা করছে না; সুযোগ পেলেই ফাঁকা বা কম জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে সক্রিয় হয়ে উঠছে। বিশেষ করে পশ্চিম দেওভোগ, বাংলা বাজার, ভোলাইল, নরসিংপুর, খিল মার্কেট, হাটখোলা ও ফরাজিকান্দাসহ কাশীপুরের বিভিন্ন মহল্লায় এই চুরির প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এলাকাবাসীর দাবি, অধিকাংশ ক্ষেত্রেই মাদকাসক্ত ছিচকে চোরেরা এসব ঘটনার সঙ্গে জড়িত।

অনেক সময় চোরদের হাতেনাতে আটক করলেও পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। অভিযোগ রয়েছে, ধরা পড়ার পর চোরেরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এতে করে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে বাধ্য হয়ে তাদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসী বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। একই সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কাশীপুরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: