ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে পৌঁছে নেতানিয়াহুর আলিঙ্গনে মোদি, বললেন‘ মোদি হাগ’ বিশ্বজুড়ে পরিচিত

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ইসরায়েলে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে দুই নেতার উষ্ণ আলিঙ্গন ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্বাগত বক্তব্যে নেতানিয়াহু বলেন, মোদির আলিঙ্গনের ধরনে একটি বিশেষত্ব রয়েছে, যা এখন বিশ্বজুড়ে ‘মোদি হাগ’ নামে পরিচিত। তিনি বলেন, “আপনি যখন কাউকে এভাবে জড়িয়ে ধরেন, তখন সেটি কেবল আনুষ্ঠানিকতা নয় এটি বাস্তব অনুভূতির প্রকাশ। আমিও এর প্রতিদান দিতে চাই। এটি শুধু আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব নয়, বরং দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্কের উষ্ণতার প্রতিফলন।”

মোদিকে উদ্দেশ করে নেতানিয়াহু আরও বলেন, তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু এবং বিশ্বের প্রভাবশালী নেতা। ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নরেন্দ্র, আপনি শুধু বন্ধু নন, আপনি আমার কাছে ভাইয়ের মতো।

পরে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, বর্তমান অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে ভারত–ইসরায়েল সম্পর্ককে শক্তির উৎস হিসেবে গড়ে তুলতে চায় ভারত। তিনি জানান, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: