সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরাইলের তেলআবিবে রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দোহার বাসিন্দাদের দাবি, সেখানে অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করা হয়েছে।
এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা ইসরাইলের তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালিয়েছে। রোববার সকালে ইসরাইলজুড়ে বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা যায়। নাগরিকদের সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করতে এই সংকেত দেওয়া হয়।
তেলআবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইল তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল; নতুন তথ্য পাওয়া গেলে জানানো হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
