ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে ইরানের বিমান হামলা, কাতারে আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ১, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমানবাহিনীর যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি দেশটির সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই অভিযান কয়েকটি পর্যায়ে পরিচালিত হয়েছে। তবে হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরাইলের তেলআবিবে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে কয়েকটি বিকট বিস্ফোরণ ধরা পড়েছে। দোহার স্থানীয়রা জানিয়েছেন, সেখানে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। এর আগে আহতের সংখ্যা চারজন ছিল, হামলা শুরুর পর এখন কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এবং স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: