ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির মামলায় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক-কে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর গ্রেপ্তারি নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হস্তান্তরযোগ্য নয় এমন একটি প্লটে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রির সুযোগ করে দেওয়ার বিনিময়ে আবাসন প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে তিনি একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে গ্রহণ করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলা দায়েরের আগেই তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন বলে তদন্তে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা জরুরি হলেও বিদেশে অবস্থান করায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর মাধ্যমে রেড নোটিশ জারি প্রয়োজন বলে আদালতকে জানায় দুদক।

গত বছরের ১৫ এপ্রিল একই ঘটনায় টিউলিপ সিদ্দিকসহ রাজউকের সাবেক দুই আইন কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার নথিতে বলা হয়েছে, ১৯৬৩ সালে তৎকালীন বিচারপতি ইমাম হোসেন চৌধুরী গুলশানে প্রায় ১ বিঘা ১৯ কাঠা ১৩ ছটাক আয়তনের একটি প্লট বরাদ্দ পান। সরকারি লিজ চুক্তি অনুযায়ী ৯৯ বছরের মধ্যে ওই জমি হস্তান্তর বা খণ্ড করে বিক্রি করার বিধিনিষেধ ছিল। অভিযোগ রয়েছে, সেই শর্ত ভঙ্গ করে প্লটটিতে বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ভাগনি এবং শেখ রেহানা-র কন্যা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: