বাংলাদেশ জাতীয়তাবাদী বন্দর থানা যুবদলের উদ্যাগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর তৈয়ব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়নগঞ্জ মহানগর ও বন্দর থানা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বাধীনতার মাস বাঙ্গালী জাতির বিজয় অর্জনের মাস। তাই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের সবাইকে একটি সুশৃঙ্খল জাতি গঠনে কাজ করতে হবে। বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ জুয়েল প্রধান। বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ রিপন, ১৯ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আশ্রাফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী ও সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ ইকবাল অনিক, ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূরুল খন্দকার, যুবদল নেতা কামরুল, মহিউদ্দিন, ২৪ নং ওয়ার্ড য্বুদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারন সম্পাদক ফারুক, ২৭ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা মিজান, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, ২১নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা মাছুম, এমারত, সামছু, স্বপন, দিলু, শুক্কুর, বিল্লাল হোসেন, ১৯ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা আক্তার হোসেন, সাঈদ, জুবায়ের চৌধুরী উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, মোজাম্মেল, আশাবুদ্দিন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
