ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিষ্টার অফিস হবে ঘুষ দুর্নীতি ও দালাল মুক্ত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সাব রেজিষ্টার অফিস পরিদর্শন কালে এমপি অধ্যাপক মতিয়ার রহমান এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি এমপি থাকবো আর এখানে সিন্ডিকেট থাকবে তা হবে না। এ অফিসে আজ থেকে কোন ঘুষ অতিরিক্ত ফ্রি আদায় এবং বিভিন্ন সমিতির নামের চাঁদা আদায় এই গুলো আর চলবে না। সরকারের বিধি মোতাবেক কাজ করতে হবে। সাধারণ মানুষ যাতে হয়রানি বা সেবা থেকে বঞ্চিত না হয়। দুপুর ১২ টায় সাব-রেজিষ্টার পৌঁছালে সাব রেজিস্ট্রার আনোয়ার হোসেন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে ছিলেন জামায়াতের উপজেলা আমির ফারুক আহম্মেদ ও পৌর আমির নওফেল হোসেন। এমপি মতিয়ার রহমান সাব-রেজিষ্টার আনোয়ার হোসেনকে দূর্নীতিমুক্ত করার জন্য সহযোগিতা করার আহবান জানান। এছাড়া বিদ্যমান বালাম বই সংকট সমাধান করার জন্য নিদের্শ দেন। এর পর তিনি দলিল লেখকদের কার্যক্রম পরিদর্শন করেন এবং সমিতির নামে কোন টাকা পয়সা না তোলার জন্য পরামর্শ প্রদান করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
