ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপহার বিতরণকালে জেলা কমান্ড্যান্ট শান্তাঃ নির্বাচন কিংবা উৎসবে আনসার বাহিনীর ভূমিকা অনস্বীকার্য

মিরাজুন্নবী
মার্চ ১০, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাতাভুক্ত আনসার ও ভিডিপি (ঠউচ) সদস্য-সদস্যাদের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার কমান্ড্যান্ট (বিভিএমএস) জনাব কানিজ ফারজানা শান্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট জনাব কানিজ ফারজানা শান্তা বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা বাহিনীর প্রাণ। মহাপরিচালক মহোদয়ের এই ঈদ উপহার আপনাদের প্রতি বাহিনীর সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। পবিত্র মাহে রমজানের ত্যাগের শিক্ষাকে ধারণ করে আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, যে কোনো জাতীয় দুর্যোগ, নির্বাচন কিংবা উৎসবে আনসার বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তৃণমূলের এই নিবেদিতপ্রাণ যোদ্ধাদের কল্যাণে এবং তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মহাপরিচালক মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছে। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। তিনি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাহিনীর সদস্যদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উপহার বিতরণ ও আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং আনসার বাহিনীর সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথি, আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় সুধীজন একত্রে ইফতারে অংশগ্রহণ করেন। মহাপরিচালকের এমন উপহার পেয়ে উপস্থিত আনসার সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: