ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা
মার্চ ১০, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

‘দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যে না.গঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, সভা ও দূর্যোগ প্রস্তুতি মহড়রায় মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবো। শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে। তাই আমাদের মাঝে সচেতনতা বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি। উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এর গাড়ি শব্দ শুনলে অন্যান্য গাড়িগুলি রাস্তায় থেমে গিয়ে ওই এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়িকে যাওয়ার রাস্তা করে দেয় কারন ওরা অনেক সচেতন তাই। আমাদেরকে অনেক সচেতন হতে হবে।তাহলে অনেক বড় ধরনের বিপদ আপদ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাব। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আলোচনা সভা সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্য সহকারী মো. রাশেদ মোশাররফ। অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডেপুটি সিস্টেম ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আফরিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। পরে রেড ক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি চৌকস দল।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: