ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উচ্ছেদ অভিযান কালে ওসি মহিবুল্লাহঃ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে

নিজস্ব সংবাদদাতা
মার্চ ১০, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট ও যাত্রীভোগান্তি কমাতে সোনারগাঁয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মহাসড়কের প্রবেশমুখ থানা রোড এলাকায় অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে সোনারগাঁ মোগরাপাড়া এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ। অভিযানে থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ পরিবহন স্ট্যান্ড এবং ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন যানবাহনও সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ঈদ উপলক্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা দোকানপাট উচ্ছেদের পর নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ পুনরায় সড়ক বা ফুটপাত দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: