ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চঞ্চল মাহমুদ
মার্চ ১০, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

‎‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাসেল আহমেদ, উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম মেনে চললে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। পরে আলোচনা সভা শেষে ভূমিকম্পের সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, ঘরবাড়িতে অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং আগুন নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: