ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় মেঘনা ডিপোতে ডিএস জালাল উদ্দিনের অপসারণের দাবিতে কর্মবিরতিতে ট্যাংকলরী শ্রমিকরা

ফতুল্লা সংবাদদাতা
মার্চ ১০, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মাপে তেল কম দেয়া, ট্যাংকলরী শ্রমিকদের সাথে অসদাচরণ ও স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ফতুল্লা শাখার ডিপোর ডিএস মোঃ জালাল উদ্দীনের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছে সাধারণ ট্যাংকলরী শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ট্যাংকলরী লোড করা বন্ধ রাখে শ্রমিকরা। এসময় তাদের সাথে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা ইউনিট শাখার নেতৃবৃন্দরাও যোগ দেয়। পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষুপ্ত শ্রমিকরা সকাল সাড়ে ৮ টা থেকেই ডিপোর গেটে অবস্থান নিয়ে ডিপো সুপারের অপসারণ দাবি করে। শ্রমিকরা এসময় সাংবাদিকদের বলেন, ডিপো সুপার জালালউদ্দিন মাপে তেল কম দেয়, এতে আমরা পেট্রোল পাম্পে তেল বুঝিয়ে দিতে পারি না। এখানে বিপিসি কর্তৃক তেল বন্টনের জন্য যে লিস্ট আসে জালাল সাহেব তা বাদ দিয়ে নিজের তৈরী লিস্ট বানিয়ে পাম্পদের তেল দেয়, যেনো বাকি তেল সে বেশি দামে অন্যত্র বিক্রি করতে পারে।এছাড়াও ডিপো পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন প্রয়োগে স্বেচ্ছাচারীতার অভিযোগ আনেন শ্রমিকরা। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ফতুল্লা মেঘনা ডিপো শাখার সভাপতি আলহাজ্ব মো: বাচ্চু শেখ বলেন, ‘আমরা হেড অফিসের নিয়ম অনুযায়ী তেল পাচ্ছি না। এটা সরকারি প্রতিষ্ঠান। আমাদের বন্ধ করার কোনো দরকার নেই। আমরা এই জালালরে ২ ঘন্টার ভেতর বদলি করতে পারি। যদি এখানের তেল না নেয় শ্রমিক ওর বাপেরও শক্তি নেই ডিপো চালানোর। ঢাকায় একটা চিঠি লিখবো জালাল সাহেবের অপসারণ চাই না হয় আমরা তেল নিবো না। ২৪ ঘন্টার মধ্যে বদলি হইয়া যাইবো। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সী বলেন, উনি আমাদের ডিপো ইনচার্জ। ওনার কাছে শ্রমিক নেতারা যাবে, শ্রমিকরা যাবে, ড্রাইভার যাবে, হেলপার যাবে। ওনাদের সাথে উনি ভালো একটা ব্যবহার করবেন। কিন্তু উনি ব্যবহার এত জঘন্য ভাষায় করেন যা বলা সম্ভব না। এটা মেনে নেয়া যায় না। তাই আমি মনেকরি ওনার এখানে থাকারই কোনো অধিকার নেই। জানা যায়, জালালউদ্দিন এর আগেও দুইবার এই ডিপোতে দায়িত্ব পালন করেছেন, ঐ সময়ও তার বিরুদ্ধে শ্রমিকদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছিলো।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: