ঝিনাইদাহের মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় ফুলঝুরি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর কোল্ড স্টোর কারখানার পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ফুলঝুরি খাতুন মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ও আহত ছেলে লাভলুর হোসেন (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছেলে লাভলুর সঙ্গে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। পরে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই এই নারীর মৃত্যু হয়।
গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবিলত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক থাকলেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
