ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বুধবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনির (বিএসএফ) সদস্যদের গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের বাসিন্দা তোতা মিয়ার ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির শ্যামকুড় বিজিবি ক্যাম্পের মেইন পিলার ৬০/৪-৫ এর প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উজ্জ্বল হোসেন বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফটিককারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান আহত উজ্জল হোসেন সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে এবং পারাপারের সময় এ ঘটনা ঘটে। এর বাইরেও আরো কিছু থাকতে পারে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিজিবি পুলিশের পখ্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
