ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করুন: খেলাফত ছাত্র আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি 
এপ্রিল ১০, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ বলেন, মাদকের সহজলভ্যতার কারণে অল্পবয়সী শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়ছে, যার ফলে আশঙ্কাজনক হারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। চুরি, ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ফলে সমাজে এক ধরণের অস্থিরতা তৈরী হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক পরামর্শ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, মুনঈম খান, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের বিস্তার রোধ করা না গেলে আগামীতে জাতি একটি মেধাহীন ও বিকৃত মস্তিষ্কের প্রজন্ম পাবে। দেশ ও জাতির ভবিষ্যৎ সুরক্ষায় মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়া এখন সময়ের দাবি। সমাজ থেকে মাদক নির্মূল না হলে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। সরকারকে অবিলম্বে মাদককারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়।

শিক্ষা ক্ষেত্রে সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন নেতৃবৃন্দ। তারা বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষায় নকল রোধে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে ‘পাবলিক পরীক্ষা আইন’ সংশোধনের উদ্যোগকেও তারা সাধুবাদ জানান এবং এর সঠিক প্রয়োগের মাধ্যমে শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: