নারায়ণগঞ্জন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানায় মহানগর যুবদল নেতৃবৃন্দ। এ সময় নাগরিক সেবার মানউন্নয়ন এবং তৃণমূল পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যায় ব্যক্ত করে মহানগর যুবদলের নেতৃবৃন্দরা।
গতকাল মঙ্গলবার মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে মহানগর আওতাধীন ২৭টি ওয়ার্ড ও ৭ টি ইউনিয়নের নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন। এ সময় জোসেফ বলেন, আমাদের মহানগর যুবদল বর্তমানে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। মহানগরের ২৭টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নে দক্ষ, ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সবসময় জনগণের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করি এবং অতীতেও নাগরিকের বিবিধ সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজ আমরা করেছি। তিনি আরও বলেন, নাগরিকদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা,যেমন অবকাঠামোগত উন্নয়ন, সেবা সংক্রান্ত জটিলতা ও সামাজিক নিরাপত্তা সমাধানে মহানগর যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, প্রশাসনের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই শহরকে আরও উন্নত ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব। মাজহারুল জোসেফ আরও উল্লেখ করেন, যুবসমাজকে সংগঠিত করে একটি ইতিবাচক শক্তিতে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, তরুণরা দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক। মহানগর যুবদল সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান, আমির হোসেন, আক্তারুজ্জামান মৃধা, আতিকুর রহমান সবুজ, আলী নওষাদ তুষার, মিজান, বাপ্পি শিকদার, সুমন, সোহেল, হাজী সাঈদ, দুলাল, মাসুম, নূর প্রধান, লিটন, শান্ত, ফয়সাল, জসিম ব্যাপারী, কাজল প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
