ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় আজ দুই বাসের মধ্যে চাপা পড়ে উসমান আলী (৪০) নামের এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (হকার) নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উসমান আলী জেলার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি (হকারি) করে পণ্য বিক্রি করতেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উসমান আলীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি চিহ্নিত করা হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
