ঝিনাইদহের কোটচাঁদপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)। সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে পাঁচ ইউনিয়নব্যাপী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত রোববার (১৯ এপ্রিল) বলুহর ইউনিয়নে প্রথম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে আসা রোগীদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করার পর প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে যাদের চোখে ছানি ধরা পড়েছে, তাদের তালিকাভুক্ত করা হয়েছে। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাইকৃত এসব ছানি পড়া রোগীদের পরবর্তীতে পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনা মূল্যে অস্ত্রোপচারের (অপারেশন) ব্যবস্থা করা হবে। রোববার সকালে বলুহর ইউনিয়নে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সিরাজুল ইসলাম (সিরাজ মিয়া)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশরাফ আলী, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার মাহবুব শিমুল, সদস্য সচিব তানভীর আহমেদ টনি। এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মইনুল হাসান খান নাসিম, আরাফাত হোসেন দোলন ও ফারদিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্যোগটি সম্পর্কে জিয়া সাইবার ফোর্স-এর উপজেলা আহ্বায়ক শাহরিয়ার মাহবুব শিমুল বলেন, আমাদের প্রত্যন্ত গ্রাম এলাকায় বিপুল সংখ্যক মানুষ এখনো সঠিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে চোখের সমস্যায় ভোগা অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বলুহর ইউনিয়নের কার্যক্রম সফল হয়েছে, পর্যায়ক্রমে অন্য চারটি ইউনিয়নেও এই ক্যাম্প পরিচালনা করা হবে। সদস্য সচিব তানভীর আহমেদ টনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতা রয়েছে। যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। উল্লেখ্য, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কোটচাঁদপুর উপজেলা শাখা দীর্ঘদিন ধরে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
