ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জ সওজের ৫০ কোটি টাকার জমি দখলের পাঁয়তারা

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) প্রায় ৫০ কোটি টাকার সরকারি সম্পত্তি প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে দখলের পাঁয়তার চালানোর অভিযোগ পাওয়া গেছে। সওজের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইবোড এলাকায় হঠাৎ গজিয়ে উঠা লাব্বাইক বাস-ট্রাক মালিক সমিতির ব্যানারে সরকারি এ জমি দখলের চেষ্টা চলেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে মুলত সরকারি ৫০ কোটি টাকার জমি দখল করার জন্যই মুলত রাতারাতি গজিয়ে উঠে লাব্বাইক বাস-ট্রাক মালিক সমিতির নামের সংগঠন। কয়েক সপ্তাহ আগেও এই নামের কোন ব্যানার ছিল না। এছাড়া এদের নেই কোন অফিসে নেই কোন নিবন্ধন। একসময় অবৈধ ভাবে মহাসড়কের দ্ইু পাশ দখল করে রাতের বেলা কয়েকটা বাস রাখা হতো। মহাসড়কের পাশে সওজের পুকুরে ধৌত করা হতো বাস। এখন মালিক সমিতির ব্যানারে দখলের চেষ্টা করছে সওজের ৫০ কোটি টাকার জমি। এদিকে এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দুই পাশ মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ। নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুল রহিম স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইবোর্ড এবং কাচপুর এলাকায় দুইপাশ দখলদারমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জ সওজের দায়ের করা নথিপত্রে দেখা গেছে, সাইনবোর্ড ট্রাক মালিক কল্যাণ সমিতির সভাপতি পরিচয় দিয়ে জনৈক এম এ হাছান সাইনবোর্ড এলাকায় ১ একর (একশ কাঠা)সরকারি জমি (যার বাজার মুল্য প্রায় ৫০ কোটি টাকা) ব্যবহারের জন্য সওজে নিকট লিখিত আবেদন করেন। এম এ হাছান মুলত সরকারি জমি ভোগের নামে দখলের উদ্দেশ্যে এমন কাজ করেছে বলে স্থানীয় সূত্র জানায়। কারন হিসেবে তারা বলছেন, এম এ হাছান নিজেকে লাব্বাইক ট্রাক মালিক কল্যাণ সমিতির সভাপতি পরিচয় দিলেও তিনি মুলত বসবাস করে ঢাকার মালিবাগ বাজার রামপুরা। এছাড়া এসব এসব যানবাহন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রুট পারমিট ছাড়াই চলে। নারায়গঞ্জে এদের নেই কোন টার্মিনাল। রাতের বেলায় মহাসড়ক দখল করে এরা তাদের যানবাহন রাখে। এসব যানবাহন অবৈধভাবে রাখার কারনে রাতে মহাসড়কে দেখা দেয় যানজট এছাড়া অহরহ ঘটে ছিনতাইয়ের ঘটনা। নিজেদের আস্তানা পাকাপোক্ত করতে এখন নজর দিয়েছে সরকারি সম্পত্তির দিকে। এদিকে অভিযোগ উঠেছে সওজের একটি চক্র এদের ইন্ধন দিচ্ছে। মিলে মিশে সুবিধা নেয়ার জন্য মুলত হাছান ও তার সহযোগীর নিজেদের স্বার্থে সওজের ঐ অসাধু চক্রকে ব্যবহার করছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: