ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি’র ৪ বারের সফল সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহিদুল ইসলাম মাষ্টারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মহেশপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ চত্তরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ শওগত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মাষ্টারের পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। অনুষ্ঠিত স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি ড. নান্নু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দীন মহি,বিশিষ্ঠ সমাজ সেবক সেলিম রেজা খান মারুফ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রভাষক মোজাফ্ফর হোসেন, সামাদুজ্জামান সামাদ, প্রভাষক হামিদুল ইসলাম ও আক্তারুজ্জামান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
