নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন প্রধান সড়কে দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়কপারাপার করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, আহত ও প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর।এই প্রেক্ষাপটে আগামীকাল বুধবার সকাল ১১টায় ভুক্তভোগী সচেতন নাগরিকরা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আর আশ্বাস বা পরিকল্পনার কথা নয়—সমস্যার স্থায়ী সমাধান চাই। “আশ্বাস, পরিকল্পনা আর আল্টিমেটামের খেলা শেষ”এমন বার্তা দিয়ে তারা স্পষ্ট করেছেন, দাবি আদায়ে এবার কঠোর অবস্থানে যাচ্ছেন তারা। তবে সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি না করে সড়ক অবরোধের পথ বেছে নেওয়া হচ্ছে না। বরং দায়িত্বরত সড়ক ও জনপথ বিভাগ (জঐউ)-এর স্থানীয় কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই লিংক রোডে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু নিরাপদ পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ না থাকায় শিশু, নারী ও বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষকে ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হয়। অবস্থান কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
