মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা।এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ জেলার সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাধনার প্রতিফলন ঘটবে এই পরীক্ষার মাধ্যমে। আত্মবিশ্বাস বজায় রেখে, দুশ্চিন্তামুক্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করলে সাফল্য অর্জন সম্ভব ইনশাআল্লাহ। জেলা প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পরীক্ষার সার্বিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কেন্দ্র পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগাতে হবে এবং কেন্দ্রের আশপাশে অহেতুক ভিড় পরিহার করতে হবে। পাশাপাশি শিক্ষক ও কেন্দ্রসচিবদের সরকারি নির্দেশনা শতভাগ মেনে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে অত্যন্ত সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
