ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে ডিসি মোঃ রায়হান কবির: নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ২১, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রথমদিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট।
জেলা প্রশাসক জানান, তিনি নারায়ণগঞ্জ কমর আলী উচ্চ বিদ্যালয়, আইটি স্কুল, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালক উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং অন্যান্য কেন্দ্রগুলোর খোঁজখবর নিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস এবং পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এবার নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অসদুপায় অবলম্বনের তথ্য পাওয়া যায়নি বলেন ডিসি রায়হান কবির। তিনি জানান, এবারই প্রথম জেলার প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা এটি যেকোনো সময় পর্যবেক্ষণ করতে পারব। এসব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশনাও রয়েছে, যাতে পরীক্ষার পরেও প্রয়োজন হলে যাচাই-বাছাই করা যায়। জেলা প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জ জেলায় পাঁচটি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল মিলিয়ে ৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার ২৫ জন। এর মধ্যে নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর তিনি শুধু নিরবে পরীক্ষা কক্ষ পরিদর্শন করেছেন। কোনো পরীক্ষার্থীর সাথে কোনো প্রকার কথা বলেননি, যাতে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট না হয়। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, অভিভাবকরা নির্দেশনা মেনে কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছেন। সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ, আপনাদের গঠনমূলক সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু পরীক্ষা উপহার দিতে পারছি। আমি আশা করি, প্রথম দিনের মতোই বাকি পরীক্ষাগুলোও একইরকম সুন্দর পরিবেশে সম্পন্ন হবে। পরীক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও। তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলী নুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: