নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জের স্বতন্ত্র এমপি প্রার্থী বিএনপির প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে যাওয়া দুলাল হোসেনের শ্যালক ওয়াসেল নিখোঁজ হয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি মোটরসাইকেল যোগে মো: ওয়াসেল ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন ৫ লাখ এবং এরমধ্যে ৪লাখ ৫০হাজার টাকা রূপগঞ্জের এমপি প্রার্থী দুলালের বাড়িতে রেখে বাকি ৫০হাজার টাকা প্রয়োজন বলে আবার মোটরসাইকেল যোগে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে যোগাযোগ করা হলে মসজিদে আছেন বলে নিশ্চিত করেন। পরবর্তীতে আবারো যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এরপর থেকেই গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মো: ওয়াসেল। এই ঘটনার মো: ওয়াসেলের স্ত্রী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে ওয়াসেলের বোন জামাতা রূপগঞ্জের এমপি প্রার্থী দুলাল নিশ্চিত করেন, সে নিখোঁজ হওয়ার পর সর্বশেষ তার লোকেশন রূপগঞ্জ উপজেলার দাউদপুরের কালনী বাজারে দেখা গিয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি যদি রাজনৈতিক হয় আমার শ্যালক কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
