ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কে কোথায় ভোট দেবেন নারায়ণগঞ্জে প্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মুড়াপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টার (ইউপি ভবন), মুড়াপাড়া কেন্দ্রে ভোট দেবেন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধুরিয়া কেন্দ্রে ভোট প্রদান করবেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়, পাঁচরুখী কেন্দ্রে ভোট দেবেন। স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান খান ইলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলমদী কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা বান্টি এলাকার বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সিপিবির মো. হাফিজুল ইসলামও ভোট দিবেন বান্টি আদর্শ বিদ্যালয়ে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভোটকেন্দ্র মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-১, নতুন ভবন), প্রতাবের চর। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল করিম ভূঁইয়া উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উটমা কেন্দ্রে ভোট প্রদান করবেন। আরেক প্রার্থী গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস ভোট দিবেন গোদনাইলের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র -১ এর দক্ষিণ পার্শে¦র ৬ তলা ভবনে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-২, টিনশেডের পশ্চিমাংশ), পাইনদি কেন্দ্রে ভোট দেবেন। বিএনপি জোট সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিমনগর কেন্দ্রে ভোট প্রদান করবেন। স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম শাহ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা (কেন্দ্র-১), ফতুল্লা কেন্দ্রে ভোট দেবেন। আরেক স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ভোট দিবেন সিদ্ধিরগঞ্জ রেবেতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ২য় তলায় (কেন্দ্র-২) রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৩, এম. এ. লতিফ বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলা), হরিহরপাড়া কেন্দ্রে ভোট প্রদান করবেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ (কেন্দ্র-২) কেন্দ্রে ভোট প্রদান করবেন। স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাঙ্গলবন্দ কেন্দ্রে ভোট দেবেন। সিপিবির মন্টু চন্দ্র ঘোষ ভোট দিবেন পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাাগের বিদ্যানিকেতন হাই স্কুলের কেন্দ্র-১ এর উত্তর পার্শ্বের ভবনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ২৪ নম্বর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪, ৪১/১ নবাব সলিমুল্লাহ রোড কেন্দ্রে ভোট প্রদান করবেন। গণসংহতি আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম হেরিটেজ স্কুল (কেন্দ্র-২, তৃতীয় তলা), উত্তর চাষাঢ়া, চানমারী কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: