ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জ- ৪ আসনের ভোটার ও সাংবাদিকদের প্রতি গিয়াসউদ্দিনের উদাত্ত আহ্বান‎

প্রেস বিজ্ঞপ্তি 
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা থানা এবং আলীরটেক ও গোগনগর নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দীতা করে যাচ্ছি। আমার প্রতিপক্ষ জোট প্রার্থী তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামী এদেরকে বিভিন্ন কৌশলে তার পক্ষে কাজ করার জন্য সংঘবদ্ধ দল হিসেবে তৈরী করেছে। ইতিমধ্যে আমার সমর্থক ও সাধারন ভোটারদের তারা হুমকী ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। কিছুক্ষন পূর্বে আমি জানতে পারলাম আগামীকাল ভোটের দিন তিনি তার এই সন্ত্রাসী বাহিনীদের দিয়ে বিভিন্ন কেন্দ্র দখল করে সিল মেরে তার বিজয় নিশ্চিত করতে অপকৌশল চালিয়ে যাচ্ছে। আমার পক্ষে যারা কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে হুমকী দিচ্ছে যেন তারা ভোটের দিন আমার পক্ষে পুলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন না করে। আরো হুমকি প্রদর্শন করছে ভোটাররা যেন ভোট কেন্দ্রে না আসে। আমি আশংকা করছি উনি যেভাবে সন্ত্রাসীদের বিভিন্ন এলাকায় একত্রিত করেছে সে যেকোন অপকর্মে লিপ্ত হতে পারে। আমি ইতিমধ্যে এ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে এ বিষয়ে অবহিত করেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে, কোনভাবেই কেউ কেন্দ্র দখল করে নিতে পারবে না এবং ভোটের দিন ভোটকেন্দ্রে এসে শতভাগ নিরাপত্তার সাথে ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারবেন।
তাই আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সম্মানিত ভোটারদের অনুরোধ জানাবো আপনারা ভোটকেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি সাংবাদিক ও মিডিয়াকর্মী ভাইবোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে নজড় রাখবেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগীতা করবেন। ইনশাআল্লাহ ফতুল্লাবাসী ইতিপূর্বে আমার ছাত্রজীবন থেকে শুরু করে অদ্যবদি পর্যন্ত যেভাবে আমাকে সকল নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছেন ঠিক সেভাবেই আগামীকাল ১২ ফেব্রুয়ারী আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আপনাদের সাথে আমার হৃদয়ের যে গভীর সম্পর্ক রয়েছে আমি আশা করবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেয়ে আমার পক্ষে একটি নীরব ভোট বিপ্লব ঘটাবেন। আমার প্রতীক ফুটবল মার্কায় ভোট দিয়ে আমার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবেন। কোনপ্রকার উস্কানী, কোন প্রকার হুমকী ধমকিকে আপনারা প্রশ্রয় দিবেন না। বিজয় ইনশাআল্লাহ আমাদের সুনিশ্চিত।
‎আল্লাহ আমাদের সহায় (আমিন)।
‎আপনাদের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন (প্রতীক ফুটবল)।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: