সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে নারীদের কর্মে উৎসাহ ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে সংগঠনের উদ্যোগে বিউটিফিকেশন, পাটজাত পণ্য ও ফুড প্রসেসিং এর ৩দিন ব্যাপি কর্মশালার আয়োজন করা হয়।
আজ সোমাবর হতে নারায়ণগঞ্জ শহরের বরফকল করোবি সিটি প্লাজার অফিস কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
বুবলী যুব কল্যাণ সংস্থা’র সভাপতি বুবলী আক্তার এর সার্বিব তত্বাবধানে সমাপনী’র এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার এর সভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা ও মায়ের আঁচল সাহিত্য সমাজিক মৈত্রী পরিষদ এর সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ সাগর।
তিন দিন ব্যাপী এ-ই কর্মশালার প্রশিক্ষক হিসেবে বিউটিফিকেশন এর প্রশিক্ষণ দেন বিউটি শিয়ান ফারজানা আক্তার, পাটপণ্য প্রশিক্ষণ দেন সাদিয়া আফরিন তমা ও ফুড প্রসেসিং এর প্রশিক্ষণ করান রন্ধন শিল্পী রাজিয়া সুলতানা।
এসময় সংগঠনের পক্ষ থেকে গ্রাফিক্স ডিজাইনার মোঃ আব্দুল্লাহ’কে সন্মাননা স্মারক প্রদান করা হয়। সমাপনী’র এই আয়োজনে সংগঠনের অন্যান্য সসদ্যদের মধ্যে উপস্থিত ছিলেন , জিয়াসমিন আক্তার সিমা, সুবলী আক্তার, শারমিন হাসান ফারিয়া এবং প্রশিক্ষণার্থীগণ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
