ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট না’গঞ্জে পুস্পস্তবক অর্পন

প্রেস বিজ্ঞপ্তি 
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক নাসিমা সর্দার, সরকারী তোলারাম কলেজের সংগঠক সাবরু আরাফাত লিয়ন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক প্রভাতি আক্তার, প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন-১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারী তৎকালীন ক্ষমতাসীন স্বৈরাচার এরশাদ সরকারের গণবিরোধী মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করে জাফর, জয়নজাল, দিপালী সাহা, কাঞ্চনসহ আরো অনেকে। এর পর থেকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে সংগ্রামী ছাত্র সমাজ এই দিবসটিকে পালন করে আসছে। মজিদ খানের শিক্ষানীতিতে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরনের বিষয় বর্ণিত আছে। শিক্ষাকে ব্যয়বহুল করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সেদিন ছাত্ররা জীবন দিয়েছিল। কিন্তু আজও সেই সংকট দূর হয়নি। বর্তমান সরকার “টাকা যার শিক্ষা তার” এই নীতিতে শিক্ষা পরিচালনা করছে। শিক্ষা ক্ষেত্রে সরকার নিজের দায়িত্ব অস্বীকার করছে। ফলে শিক্ষা ব্যবসা চলছে জমজমাট। দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন ফি বাড়ছে। গরীব শ্রমজীবি মানুষের সন্তানদের কাছে শিক্ষা হয়ে গেছে বিলাসী পণ্য। স্কুলগুলোতে অতিরিক্ত ফি অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়ার শিক্ষামন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন হয়নি। সারাদেশের মত নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্রও একই রকম। শিক্ষার উন্নতির কথা বলে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল কলেজে প্রতিনিয়ত বেতন ফি বৃদ্ধি করা হচ্ছে। গরীব মানুষের সন্তানদের শিক্ষার দরজা বন্ধ হচ্ছে। নেতৃবৃন্দ তথাকথিত ভালোবাসা দিবসের নামে ব্যবসায়ীদের ফুল, কার্ড, চকলেট বিক্রি করে কোটি কোটি টাকার মুনাফা অর্জনের যে অপসংস্কৃতি চালাচ্ছে এবং ছাত্রসমাজকে তার সংগ্রামী ইতিহাস থেকে ভুলিয়ে রেখেছে তার তীব্র সমালোচনা করেন। নেতৃবৃন্দ জেলায় স্বায়ত্বশাসিত পাবলিক বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা ও সরকারি মেডিকেল কলেজ দ্রুত চালু করার দাবি জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: