ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন না’গঞ্জে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

আজ শনিবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বেলা ১২টায় মুক্তি ও গণতান্ত্রিক সংগ্রামের সকল শহিদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূরের সঞ্চালনায় এবং সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, কার্যকরী সদস্য সিয়াম সরকার, কার্যকরী সদস্য রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় জেলা সহ-সভাপতি সৃজয় সাহা তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ এর আমলে শিক্ষা আন্দোলনে শহিদ কাঞ্চন, দীপালি, জয়নালসহ সকল শহিদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা। তাদের আদর্শ ধারণ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় যৌক্তিক ও গণমুখী শিক্ষা আন্দোলনের পাশে থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: