ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, সহকারি পরিচালক (র‌্যাব) মো মহিদুল ইসলাম, বিজিবি জুনিয়র কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারের পরিচালক এস এম জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খাঁন টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম সুজন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। উক্ত প্রস্তুতিমূলক মতবিনিময় আলোচনা সভায় ২১শে ফেব্রুয়ারি উদযাপনে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ফেব্রুয়ারি রাত ১২টা০১ মিনিটে জেলা প্রশাসকের পক্ষ হতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ২১ফেব্রুয়ারি বাদ ফজর সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা। ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক সহ সাধারণ জনগণের জন্য শ্রদ্ধা নিবন্ধনের জন্য উন্মুক্ত করা। সকল সরকারি অফিস ও আদালতে পতাকা অর্ধনমিত রাখা। জেলা প্রশাসকের পক্ষ হতে র‌্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং ভ্রাম্যমান চিত্ত প্রদর্শনী অনুষ্ঠিত করা । জেলা চারুকলা ইনস্টিটিউটে সকল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা। পরিশেষে,জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ২১ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনের দিনে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনীতিক মতোবিরোধ ভুলে দেশের স্বার্থে কাজ করার জন্য আহবান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: