নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর অনুদানকৃত শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণ করলেন বিশ্ব আশেকে রাসূল (সা.) হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের চাঁনমারি আর্মি মার্কেট সংলগ্ন ফাউন্ডেশন এর সভাপতির কার্যালয়ে এই শীতবস্ত্র উপহার কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের নীরবাংলা’র সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, স্বদেশ কাগজ এর ব্যবস্থাপনা পরিচালক দৌলত হোসেন আবির, নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, বাংলাদেশের আলো’র সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির। কম্বল পেয়ে এক নারী বলেন, ‘এত শীত গেল, কেউ একটা কম্বল দেয়নি। আগে চেয়ারম্যান-মেম্বাররা দিত, এবার কেউ দেয়নি।’ কম্বল পেয়ে এক ভবঘুরে বলেন, ‘এবার এত শীত গ্যালো, রাইতে ঘুমাইতে পারি নাই। কেউ একটা কম্বল দেয়নি। আম্মেরাই কম্বল দিলেন। আল্লাহর কাছে আপনেগো লইগা দোয়া করুম।’এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন এইরকম মানবিক কাজ অতীতেও করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
