ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট কমাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে স্বেচ্ছাসেবীদের পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন। উদ্বোধনী বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, প্রতি বছরের মতো এবারও উদ্যোগ নেওয়া হয়েছে—পুরো রমজান মাসে যানজটমুক্ত সুন্দর একটি নারায়ণগঞ্জ উপহার দিতে। সেই লক্ষ্যেই সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে ১৫০ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন। স্বেচ্ছাসেবকরা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—এই তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ পুরো ট্রাফিক নিয়ন্ত্রণে নেবে। আশা করছি, রমজানে মানুষের মধ্যে যে শৃঙ্খলা তৈরি হবে, সেটি সারা বছর বজায় থাকবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসন সকলের সমন্বয়ে কাজ করছে। রমজানসহ সারা বছর ট্রাফিক ব্যবস্থার উন্নতি দেখতে পাবেন নগরবাসী। অবৈধ স্ট্যান্ড, পার্কিং ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনু প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: