ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীদের সাথে দিপু ভূঁইয়া এমপি: নারায়ণগঞ্জকে উন্নয়ন করতে চাই

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, পবিত্র রমজান মাসে কিছু ব্যবসায়ী তারা পণ্যের দাম বাড়িয়ে দেয়। আবার এই সময় অনেক ব্যবসায়ীদের সমস্যা দেখা দেয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটা মনিটরিং সেল করা হয়েছে। আমরা একটা হটলাইন নাম্বার দিয়েছি। কোন ব্যবসায়ী যদি মূল্য তালিকার চেয়ে বেশি রাখে আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নিব।
তিনি বলেন, এছাড়া যানজট, হকার সমস্যা নিরসন ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ব্যবসায়ীরা সকলে সম্মিলিতভাবে কাজ করবো। বিগত দিনের মত এ বছরেও ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পবিত্র রমজান মাসে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা ১০০ জন ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি। এছাড়াও আমরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জকে উন্নয়ন করতে চাই। নারায়ণগঞ্জকে বি গ্রেডের থেকে এ গ্রেডের জেলায় উন্নীত করতে চাই। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ’র সহসভাপতি রাশেদ্জ্জুামান, বাংলাদেশ হোসিয়ারী হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার সাঈদ প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: