বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে নারায়ণগঞ্জে আসলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি সহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
গতকাল শনিবার নারায়ণগঞ্জ সফরে সকাল ১০ টায় এসে পৌঁছালে মন্ত্রী কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর মন্ত্রীদের গার্ড অফ অনার প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান, টার্মিনাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। মন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল এবং ড্রেজার বেইজ পরিদর্শন করেন। এছাড়াও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। এরপর বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা সহ নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন সহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
