প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, জাতীয় শিক্ষানীতিতে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাপক অবনতি হয়েছে। এ সময় কোন ভিশন ছিলনা। ১৯৭২ সালের ডক্টর কুদরত এ খোদা শিক্ষানীতি আমাদের দেশের জন্যে যথেষ্ট নয়। বিগত সময়ের শিক্ষানীতির কারনে আন্তর্জাতিক বাজারে চাকুরীর বাজারে জনশক্তির আশানুরূপ অবস্থান তৈরি হয়নি।
এতোদিন এইএসসি পাশ করে অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়নি । যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারির প্রচলন চালু ছিল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দিয়েছেন।
গতকাল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে ? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উন্নয়ন হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা আর হবে না। শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। গরীব কিন্তু মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা দিয়ে যোগ্য হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানের সভাপতি মোঃ রায়হান কবির বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তিঁনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
