গুলশানে দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির মুখে পড়া পুলিশ কর্মকর্তার আকস্মিক বদলি নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাজধানীর কূটনৈতিক ও অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানের ডিসি নিয়মিত সড়কে তল্লাশির অংশ হিসেবে সেদিন রাতে যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন সংশ্লিষ্ট জোনের ডিসি রওনক। তার সঙ্গে উপস্থিত ছিলেন কয়েকজন সাংবাদিকও।
পুলিশ জানায়, একটি ব্যক্তিগত গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি আটক করা হয়। এ সময় গাড়ির মালিক তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। অভিযোগ উঠেছে, ফোনের অপরপ্রান্ত থেকে ওই ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হয়, ডিসির নাম, পদবি ও ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার পর তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজন প্রভাবশালী কণ্ঠের ব্যক্তিকে হুমকি দিতে শোনা যায় এমন মন্তব্য ঘুরে বেড়াচ্ছে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে গত ১ তারিখে গুলশানের ডিসি রওনকের বদলির আদেশ আসে।
এই আকস্মিক বদলিকে ঘিরে জনমনে প্রশ্ন একজন দায়িত্বশীল কর্মকর্তা আইন অনুযায়ী গাড়ি আটক করলেন, হুমকির শিকার হলেন, আর শেষ পর্যন্ত তাকেই বদলি করা হলো কেন? এতে কি বার্তা দেওয়া হলো? সাধারণ মানুষ বলছেন, এতে করে অপরাধীরা আরও সাহস পাবে এবং আইন প্রয়োগকারীদের মনোবল ভেঙে পড়বে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যদি সত্যিই হুমকির ঘটনা ঘটে থাকে, তাহলে হুমকিদাতার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। বদলি কোনো সমাধান নয়; বরং এতে ভুল বার্তা যায়।
সুশীল সমাজের প্রতিনিধিরাও বলছেন, আইনের প্রয়োগে প্রভাব খাটানোর সংস্কৃতি যদি দমন না করা যায়, তাহলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হবে। একজন নাগরিকের ভাষ্য, “আইনের চোখে সবাই সমান এই নীতিই যদি বাস্তবে কার্যকর না হয়, তাহলে ন্যায়বিচারের আশা কোথায়?
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশ সদর দপ্তরের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে জনমতের চাপ বাড়ছে ভিডিওর সত্যতা যাচাই করে হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
ঘটনাটি শুধু একজন কর্মকর্তার বদলি নয়, বরং এটি আইন প্রয়োগ, প্রশাসনিক স্বাধীনতা এবং প্রভাবশালী মহলের চাপ এই তিনটি প্রশ্নকে সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বচ্ছ তদন্তের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে কি না।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
