নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান ও তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এই ঘটনা ঘটে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তবে কারা তাদের ছুরিকাঘাত করেছে পুলিশ এখনো তাদের নাম পরিচয় জানতে পারেনি। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, এক নারীকে হত্যার পর কিলার বাবু নামে পরিচিতি পান রিয়াজ উদ্দিন বাবু। এরপর তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলেন বিশাল এক বাহিনী যা নাউড়া বা ন্যাড়া নামে পরিচিত। পুলিশ জানিয়েছে, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত ৪টার সময় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিকেলে দুজনকে নেওয়ার পর বাবু মারা গেছে, লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে এবিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরদেহ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
