ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনুমোদনহীন খাদ্যোৎপাদন ফতুল্লায় আমিন স্কয়ার বিডি’কে লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা
মার্চ ৯, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরের নয়াামাটি এলাকায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ‘আমিন স্কয়ার বিডি’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত খাদ্য নিরাপত্তা আইন-২০১৩ এর আওতায় এ জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা (এফএসও) সুরাইয়া সাইদুন নাহার এবং র‌্যাব-১১ সদস্যরা। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহাজাহান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে প্রতিষ্ঠানটিতে উৎপাদিত কয়েকটি খাদ্যপণ্যের বৈধ কাগজপত্রে ঘাটতি পাওয়া যায়। বিশেষ করে লাচ্ছা সেমাই, এডিবল জেল ও কৃত্রিম পানীয় (আর্টিফিশিয়াল ড্রিংকস) উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর কোনো অনুমোদন ছিল না। এসব অনিয়মের কারণে খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রসিকিউশন অফিসার মো. শাহাজাহান বলেন, অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি কয়েক ধরনের খাদ্যপণ্য উৎপাদন করলেও সেগুলোর জন্য প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র নেই। বিশেষ করে লাচ্ছা সেমাই, এডিবল জেল ও আর্টিফিশিয়াল ড্রিংকসের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদনের কোনো নথি দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এজন্য ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। তিনি আরও জানান, এর আগেও গত বছর একই কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ায় আবারও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: