ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চঞ্চল মাহমুদ
মার্চ ৫, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, জনসেবা বৃদ্ধি, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান এবং দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতির মতো সমস্যা দূর করতে হলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে জনসেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমস্যা তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন মতামত প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, শৈলকুপার থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ। সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: