ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ওষুধ জব্দ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মার্চ ৮, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট এবং চোরাচালানি ওষুধ জব্দ করেছে। গত ৭ ও ৮ মার্চ সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গত শনিবার ৭ মার্চ রাতে নতুনপাড়া বিওপির অধীনস্থ সীমান্ত এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপর ৮ মার্চ ভোরে উথলী বিওপির টহল দল মাঠপাড়া গ্রাম থেকে ৪০০ পিস এবং নিমতলা বিওপি ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ৯৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করে। একই দিনে শ্যামকুড় বিওপি পৃথক দুটি অভিযানে ১৩ বোতল ভারতীয় মদ এবং ১০০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে। এছাড়া রাজাপুর ও কুমিলাডাঙ্গা বিওপির অভিযানে আরও ৪৭ বোতল মদ এবং ২৫১ পিস ওষুধ জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ লক্ষ ৫১ হাজার ৪০০ টাকা। মালিকবিহীন উদ্ধারকৃত এসব মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: