নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনীতে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন লাখ টাকার সেমাই তৈরি করে অবাধে বাজারজাত করার গুরুতর অভিযোগ রয়েছে যুবলীগনেতা পানি আক্তারেরর সহযোগী ছাবির ও পারুল দম্পতির বিরুদ্ধে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ২৫ লাখ টাকার উৎপাদিত সেমাই ইতিমধ্যে বাজারজাত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই দম্পতি আরও ২৫ লাখ টাকার সেমাই বাজারজাত করার জন্য দিনরাত অবিরাম কাজ করছে বলেও অভিযোগ রয়েছে।
সরেজমিনে আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প ২শ লাইনের এক নম্বর গলিতে গিয়ে পারুল ও ছাবিরের সেমাই তৈরি কারখানায় গিয়ে এসব দেখা গেছে। বিএসটিআইয়ের কোন অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। মশা, মাছি তেলাপোকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেমাই কারখানার মধ্যে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করেই নির্বিঘ্নে সেমাই তৈরি করা হচ্ছে বলে পারুল ও তার স্বামী ছাবির দম্ভোক্তি করে জানায়। বিহারী ক্যাম্পের স্থানীয় বাসিন্দা মো: মুন্না বলেন, পারুল ও ছাবির তারা যুবলীগ নেতা পানি আক্তারের লোক। বিহারিরা ৪০ পার্সেন্ট লোক মূর্খ কিন্ত তারা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে সেগুলো আমাদেরকে খাওয়াচ্ছে এবং বাজারজাত করছে। একই এলাকার বাসিন্দা শাহআলম বলেন, এ সেমাই পুরো নারায়ণগঞ্জে বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অভিযান দাবি করে স্থানীয়রা। তারা আরও বলেন, এই সেমাই তৈরিতে বিষাক্ত ক্যামিকেল ও কাপড় তৈরির রং ব্যবহারকরা হয়। এই বিষাক্ত সেমাই শারীরিকভাবে ক্ষতিসাধন করে। তাই অনতিবিলম্বে সেমাই কারখানায় অভিযান পরিচালনাসহ সেমাই তৈরি কারকদের গ্রেপ্তারের জন্য বিহারী কলোনীবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
