ভয়াবহ অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হওয়া কোটচাঁদপুরের ফাস্টফুড ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের পাশে দাঁড়িয়েছেন মানবতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তানভীর জামান প্রতিক। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এই চিকিৎসকের মানবিক সহায়তায় এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন এবং পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন শুরু করেন। স্থানীয় পর্যায়ে সবার পরিচিত এই ‘মামু’র দুর্দশার চিত্র দৈনিক জনকণ্ঠ ও ডেইলি ঝিনাইদহে সংবাদ আকারে প্রকাশিত হলে তা ডাঃ তানভীর জামান প্রতিকের দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রকাশের পর ব্যবসায়ী সাজ্জাদের কষ্ট লাঘবে এগিয়ে আসেন ডাঃ প্রতিক। গত ৯ মার্চ সোমবার তারাবিহ নামাজের পর তিনি সিনিয়র সাংবাদিক রফিক মন্ডলের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন। গত মঙ্গলবার সকালে সাংবাদিক রফিক মন্ডল ওই অর্থ আনুষ্ঠানিকভাবে সাজ্জাদের হাতে হস্তান্তর করেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত সাজ্জাদ বলেন: আমি ডাক্তার প্রতিক স্যারের কাছে চিরকৃতজ্ঞ। অগ্নিকাণ্ডে সব হারানোর পর এই সাহায্য আমার জন্য বড় সাহস। আমি তাঁর ও তাঁর পরিবারের মঙ্গলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। সহায়তা পেয়ে খুশি হলেও ভবিষ্যতের কথা চিন্তা করে সাজ্জাদ হোসেন কান্নায় ভেঙে পড়েন। পরিবার নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবান ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে একটি ইজিবাইকের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, দোকান পুড়ে যাওয়ায় আমি এখন দিশেহারা। যদি কেউ আমাকে একটি ইজিবাইকের ব্যবস্থা করে দিতেন, তবে আমি কষ্ট করে নিজের পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারতাম। ডাঃ তানভীর জামান প্রতিকের এই সময়োপযোগী পদক্ষেপ কোটচাঁদপুরের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তবে কোনো মানুষই আর অসহায় থাকবে না।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
